ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
২০২৪ সালের ৪ অক্টোবর জুলাই গণঅভ্যুত্থানের পর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে প্রেষণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় দুই বছর পর তাঁর স্থলাভিষিক্ত হলেন সুলতানুল আফরীন জুনাইন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন