রাজশাহী মহানগরীর তিন প্রবেশপথে দৃষ্টিনন্দন গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং রাজশাহীর স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে এসব গেট নির্মাণ করা হবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) তাদের উন্নয়ন পরিকল্পনায় নগরীর তিন প্রবেশপথে তিনটি গেট নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন দিক থেকে রাজশাহীতে প্রবেশের পথে গেটগুলো নির্মাণ করা হবে।
প্রতিটি গেটে রাজশাহীর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে। নাটোরের দিকের প্রবেশপথে ‘শিক্ষা মহানগরীতে স্বাগতম’, নওগাঁর দিকে ‘শান্তির মহানগরীতে স্বাগতম’ এবং চাঁপাইনবাবগঞ্জের দিকে ‘সবুজ মহানগরীতে স্বাগতম’ বার্তা রাখার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব প্রবেশদ্বার নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাইরে থেকে আসা মানুষের কাছে রাজশাহীর পরিচিতি ও স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরতে ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন