বিদেশগামী কর্মীদের জন্য ‘কল্যাণ ফি’ ২ হাজার টাকা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে আগামী ১ অক্টোবর থেকে বিদেশ যাওয়ার আগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে কর্মীদের ৩ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৫ হাজার ৫০০ টাকা দিতে হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করা এবং বর্তমান ডলারমূল্য ও বাজারদরের সঙ্গে সমন্বয় করতে ‘কল্যাণ ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বিদেশগামী, বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায়যোগ্য এই ফি ২০১৫ সালে ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, নতুন নির্ধারিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন