বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি করা হয়েছে।
ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি), ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একইভাবে ওএসডি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে ফাতিহা ইয়াসমিনকে সিআইডি থেকে এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), মোনালিসা বেগমকে সিআইডি থেকে পিটিসি, রংপুরের পুলিশ সুপার এবং জাহিদুল ইসলামকে সিআইডি থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
আবু হাসানকে পুলিশ অধিদপ্তর থেকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। মুহাম্মদ রহমত উল্লাহর উপপুলিশ কমিশনার, এসএমপি, সিলেট হিসেবে বদলির আদেশ বাতিল করে তাঁকে পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার করা হয়েছে। মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে পুলিশ টেলিকম থেকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে।
শারমিন আক্তারকে পুলিশ অধিদপ্তর থেকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং আমীনুল ইসলামকে এসবি থেকে পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটির পুলিশ সুপার করা হয়েছে। আসমা আখতারকে সিআইডি থেকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া নাছির উদ্দিন যুবায়েরকে পুলিশ টেলিকম, রাজারবাগ থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং শাহরিয়ার বিন সালেহকে একই প্রতিষ্ঠান থেকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
তোফায়েল আহমেদকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) থেকে বিএমপি, বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), সাজ্জাদুর রহমান রাসেলকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে বিএমপি, বরিশালের উপপুলিশ কমিশনার এবং মেরিনা আক্তারকে কেএমপি, খুলনা থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
মোহাম্মদ মাহিউল ইসলামকে জিএমপি, গাজীপুরের উপপুলিশ কমিশনার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে জিএমপি, গাজীপুরের উপপুলিশ কমিশনার থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন