রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে। তারা কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষজ্ঞ কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন