রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং ৫১টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪৪, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৯৬, মিরপুরে ৯২, গুলশানে ৪৬ এবং উত্তরা বিভাগে ৯৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জন এবং অপরাধ তদন্ত ও সন্ত্রাসবিরোধী ইউনিট (সিটিটিসি) থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন