কুমিল্লা নগরের তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধারের সময় ওই যুবকের শরীরে কোনো পোশাক ছিল না। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। স্থানীয় কয়েকজনের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন