আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন