মাত্র ১৮ ঘণ্টার ঝটিকা সামরিক অভিযানের মাধ্যমে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী আগে থেকেই মোখা এলাকা থেকে সরে যাওয়ায় দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় হুথি যোদ্ধারা খুব সামান্য প্রতিরোধের মুখে পড়ে।
হুথি যোদ্ধারা প্রথমে দুবাব এবং পরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর মুরাদ দখলে নেয়। শহর দুটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা দ্রুত উপকূলীয় এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করে।
উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। এরই মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির মায়্যুন দ্বীপও তারা দখলে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর হুথি যোদ্ধারা জুকাল দ্বীপে প্রবেশ করে। সেখানে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন