পে-কমিশনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক, বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ২০০৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে। তবে বেতন বৃদ্ধির পুরো সুবিধা একসঙ্গে দেওয়া হবে না। তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
প্রথম ধাপ: ১ জুলাই ২০২৬ থেকে কর্মকর্তা পর্যায়ের (৯ম গ্রেড ও তার ওপরে) বেতন ৪০ শতাংশ এবং কর্মচারীদের (১০ম থেকে ২০তম গ্রেড) বেতন ৫০ শতাংশ বাড়বে।
দ্বিতীয় ধাপ: ১ জানুয়ারি ২০২৭ থেকে কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার বেড়ে ৭০ শতাংশ এবং কর্মচারীদের ৭৫ শতাংশ হবে।
তৃতীয় ধাপ: ১ জুলাই ২০২৭ থেকে নতুন বেতনস্কেলের পূর্ণ সুবিধা কার্যকর হবে।
নতুন আদেশে কর্মকর্তা-কর্মচারীদের মেডিকেল, বাড়িভাড়া, যাতায়াত ও উৎসব ভাতার বিষয়েও নিয়ম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া এবার কর্মকর্তা-কর্মচারীদের বেতনসংক্রান্ত তথ্য অনলাইনে জমা দিতে হবে। তবে চুক্তিভিত্তিক ও শিক্ষানবিশ কর্মীদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে।
ব্যাংক, বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। নতুন এই আদেশের মাধ্যমে তাদের বেতন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন