কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে যশোরের মনিরামপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গাজী আসাদ মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানা যুবলীগের সদস্য এবং দীর্ঘদিন স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ রাজগঞ্জ বাজার এলাকা থেকে গাজী আসাদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যশোর সদর থানায় একটি মামলা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন