সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে যায়। তবে সকাল ১০টা ১০ মিনিটে আগের অবস্থান থেকে সূচক ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী হতে দেখা যায়।
সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করে।
এরপর লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৩ পয়েন্টে দাঁড়ায়। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ৬৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৯টির শেয়ারদর বেড়েছে, ১৮৫টির কমেছে এবং ৮৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সার্প ইন্ডাস্ট্রি, সামিট পোর্ট, বেক্সিমকো লিমিটেড, সায়হাম টেক্সটাইল, ওয়ালটন, এমএল ডায়িং, সায়হাম কটন, ফার কেমিক্যাল ও প্যারামাউন্ট টেক্সটাইল।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএসইর সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮টির কমেছে এবং ৬টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন