স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারেও মূল্য কমানো হয়েছে। নতুন দামে প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রুপার দাম প্রতি ভরি ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন মূল্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার প্রভাবেই দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন