গত ২৩ আগস্ট ২০২৬তারিখ ঢাকা কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক, রোভার স্কাউট লিডারবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সার্বিকভাবে এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন