ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল মৎস্য আড়তের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পিরানহা মাছের মালিক মাছগুলো ফেলে পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, খামার ব্যবস্থাপক মোজাম্মেল হক এবং মৎস্য অফিসের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জব্দ করা মাছ বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন