সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ হোসেন। এ সময় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন