রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রির দায়ে আরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝলমলিয়া হাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযান সূত্রে জানা যায়, অসৎ উপায়ে চিংড়ির ওজন বাড়াতে মাছে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জব্দ করা ৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার বাসিন্দা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভেজালমুক্ত ও সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন