রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ৮ জানুয়ারি থেকে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দপ্তরটির প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন