ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে অভিনেতা ডনের বিদেশযাত্রায় আইনি নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের 'স্টপ লিস্টে' তার নাম অন্তর্ভুক্ত ছিল। তিনি বিমানবন্দর ত্যাগ করার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে সিআইডির তদন্তকারী দল তাকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো পশ্চিম) গোলাম বেনজীর জানান, নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ।
শুরুতে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে গণ্য করা হলেও পরবর্তীতে আদালতের নির্দেশনায় এটি হত্যা মামলা হিসেবে পুনঃতদন্তের আওতায় আসে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে যাদের নাম উঠে এসেছিল, অভিযুক্ত ডন তাদের মধ্যে অন্যতম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন