বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ১১ আগস্ট পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে এ উৎসব।
রবিবার বিকেল ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। আর রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’।
দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।
শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
বাংলা একাডেমির প্রত্যাশা, উৎসবে চলচ্চিত্র শিল্পের সোনালি অতীত এবং সাফল্যমণ্ডিত বর্তমানের এক যুগপৎ মেলবন্ধন ঘটবে। ফলশ্রুতিতে এই চলচ্চিত্র উৎসব হয়ে উঠবে চলচ্চিত্রপ্রেমীসহ সবার জন্য এক অনন্য আয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন