বাংলাদেশে এই প্রথম একই দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)'র প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী । একই সঙ্গে তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নির্বাহী আদেশে নিঃশর্ত মুক্তি প্রদানেরও দাবি জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ গুলো পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা জরুরী। এ লক্ষ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নির্বাহী আদেশে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন।
মিঠুন চৌধুরী আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির বিষয়ে সরকারকে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন