‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর) মিঠুন চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচির একপর্যায়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মিঠুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জনতা পার্টির মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার শিল্পী, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আবেদীন, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আরিকুর রহমান, সহধর্ম বিষয়ক সম্পাদক ঝন্টু ভৌমিক, প্রসেনজিৎ দাসসহ দলের অন্যান্য নেতাকর্মী।
কর্মসূচির মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের বার্তা তুলে ধরা হয়। বাংলাদেশ জনতা পার্টির এ উদ্যোগে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন