ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)-এর প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলের বের হওয়ার গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টি ও দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে এ মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) মনে করে, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ ধরনের বড় আয়োজনে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুশৃঙ্খলভাবে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন