নোয়াখালী: “যে পরিবারে মা শিক্ষিত, সে পরিবারের সন্তান অশিক্ষিত হতে পারে না”—শিক্ষার গুরুত্ব তুলে ধরে এমন মন্তব্য করেছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা, এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোখলেছুর রহমান ছুট্টি এবং বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলীসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষার মানোন্নয়ন এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন