৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বরের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের পদায়ন, যোগদান এবং চাকরির অন্যান্য শর্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ে চাকরিতে যোগ দিতে হবে।
নিয়োগপ্রাপ্ত ৬১১ জনের নাম ও অন্যান্য তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন