শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীর কড়াইলে টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সরকারের এ বিশেষ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় নিয়মিত ও আগের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে টিকা গ্রহণের উপযুক্ত কোনো শিশু যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের টিকা গ্রহণের তথ্য যাচাই করবেন এবং বাদ পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদানের আওতায় আনবেন।
দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চলতি বছর ধাপে ধাপে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এরপরও যেসব শিশু টিকা থেকে বাদ পড়েছে, তাদের শনাক্ত করে টিকার আওতায় আনতেই বিশেষ এ কর্মসূচি নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন