নিবন্ধিত হজযাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সারা দেশে হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এর পরদিন থেকেই সাপ্তাহিক ছুটি থাকায় নিবন্ধনপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে হজের অর্থ জমা দিতে জটিলতা তৈরি হতে পারে।
এ কারণে ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দুই দিন সারা দেশের হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো সচল রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, ওই দুই দিন ব্যাংকের নির্ধারিত কার্যসময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত হজের টাকা জমাদানকারী হজযাত্রী বা তাঁদের প্রতিনিধি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের কাছ থেকে অর্থ গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন