জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন ভাড়ায় সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
শেখ রবিউল আলম বলেন, যাত্রীদের কথা বিবেচনা করেই ভাড়া বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে এবং তার কাছে এই বৃদ্ধি যৌক্তিক মনে হয়েছে। তিনি জানান, আগে যাত্রীবাহী লঞ্চের সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা, যা এখন ৩৫ টাকা করা হয়েছে।
লঞ্চ মালিক সমিতির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যাত্রায় প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এতে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে।
এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন