সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য তা না হওয়ায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য দ্রুত পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মৌলিক চাহিদা পূরণ এবং তাদের আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নবম জাতীয় পে-স্কেলের সঙ্গে দ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হলেও শিক্ষকদের ক্ষেত্রে তা না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
আব্দুল মালেক আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত তাদের পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন