জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে বাসভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন