পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির তেহরান সফরের সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা বিনিময়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
সোমবার (২১ সেপ্টেম্বর) তেহরানে পৌঁছানোর কথা রয়েছে মহসিন নাকভির। সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
তাসনিমের পাওয়া তথ্য অনুযায়ী, নাকভির সফরে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কিত কোনো বিষয় আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে না। বরং ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা সম্প্রসারণ নিয়েই আলোচনা হবে।
তাসনিম আরও জানিয়েছে, নাকভি ইরানের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নিয়ে তেহরানে যাচ্ছেন না। একইভাবে তার মাধ্যমে ইরানও যুক্তরাষ্ট্রের কাছে কোনো বার্তা পাঠাবে না।
এর আগে ইরান তাদের সাতটি শর্ত যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বলে তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অবস্থানে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও এর আগে জানিয়েছিলেন, নাকভির সফর মূলত ইরান-পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয় এবং দুই দেশের মধ্যে হওয়া চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনাকেন্দ্রিক।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন