কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
অপ্রতিমের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন