মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে ফিরছিল বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লাইট চলাকালে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা এগিয়ে এসে দুই যাত্রীকে থামানোর এবং আলাদা করার চেষ্টা করেন।
ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন