ছোটপর্দার পরিচিত অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন।
প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাভেলকে নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওটিতে এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল। তাঁর ভাষ্য, ভিডিওতে থাকা ওই নারী তাঁর বান্ধবী। তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
পাভেলের অভিনয়জীবনের শুরু ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণের মাধ্যমে। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। এর মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন এই অভিনেতা।
পরবর্তী সময়ে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিনয় শুরু করেন পাভেল। তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের পর।
নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল। চরিত্রটি তাঁকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন