রাজধানীর বনশ্রীতে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যাওয়ার পর রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত রমজান পরিবহনের বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন