সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে মাজার এলাকায় পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান।
মাজার এলাকায় কিছু সময় অবস্থান শেষে রাষ্ট্রপতি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল ১১টা ২৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়িবহর সিলেট সার্কিট হাউসে যায়। বেলা ১২টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে মধ্যাহ্ন বিরতি নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন