কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা এক বন্দীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মৃত বন্দীর নাম মো. রফিকুল ইসলাম (৫৪)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম মো. রজব আলী। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কারাগার কর্তৃপক্ষ জানায়, রফিকুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই কারাগারের বন্দী আলী আকবর মণ্ডল (৬৭) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মারা যান।
এ ছাড়া ৬ সেপ্টেম্বর সকালে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে ঢামেক হাসপাতালে আরও তিন কারাবন্দীর মৃত্যু হয়। তারা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। তাদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন