মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত এক মাসে বিভিন্ন অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রিপন চন্দ্র দাস নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ভারতীয় ২১ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গত এক মাসে বিভিন্ন অভিযানে মোট ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা দায়েরের পাশাপাশি ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন