উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। নির্বাচনে মোল্লা খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে মোল্লা খায়রুল ইসলাম ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট।
সহ-সভাপতি পদে এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু ও মো. জুলফিকার আলী খান; অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে কে এম আশরাফুল আলম নান্নু ও মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে হাসান জাহাঙ্গীর মুকুল নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১৩ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—শফিউল আলম সবুজ, মো. মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মো. ইয়াসিন খান, মো. তরিকুল ইসলাম (সাংবাদিক), মো. ইকরামুল কবির মিল্টন, মো. আজিজুর রহমান জুয়েল, মো. তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান ও মো. রেজানুল ইসলাম।
সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম খান ও মোহাম্মদ আরিফুর রহমান।
অন্যদিকে মহিলা সংরক্ষিত দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আয়েশা আক্তার শুকতারা ও খালেদা পারভীনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন