ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা দখলে নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বাহিনীর সামরিক সূত্র। বৃহস্পতিবারের এ দখলের ফলে লোহিত সাগরের দক্ষিণে বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের প্রভাব আরও বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ইয়েমেনের চার সামরিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, হুতিরা কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হামলা চালাচ্ছে। এতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরান-সমর্থিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ জোটের অংশ হুতিরা গাজা যুদ্ধের পর ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালির নৌপথ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় সৌদি আরবসহ তেল রপ্তানিকারক দেশগুলো লোহিত সাগরের নৌপথের ওপর আরও বেশি নির্ভর করছে। একই সময়ে লোহিত সাগর ও হরমুজ প্রণালির সরবরাহপথে বিঘ্নের কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন