রাজধানীর মহাখালীতে এস কে টাওয়ারের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে মহাখালীর এস কে টাওয়ারের পার্শ্ববর্তী একটি ভবনে হঠাৎ আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন