রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বর সড়কের ছয়তলা ভবনটিতে আগুন লাগার খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন