রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি দিপু সুলতান রাসেল (৪২)। তাঁর বাড়ি ঢাকার গেন্ডারিয়া টিএস পোস্ট অফিস এলাকায়।
রমনা থানার এসআই নাঈম উল ইসলাম জানান, রাসেল হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। কিছুক্ষণ পর তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একসময় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন