চট্টগ্রাম নগরীর হালিশহরে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ ছায়েদুর রহমান (৫৫) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার রাত ৯টার পর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় বাসায় অন্য কেউ উপস্থিত ছিলেন না।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন