২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে এ পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।
একই সঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
এ ছাড়া, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন