গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া (তরফকামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া (২৪) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৭)।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় চালকরা নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিমন ও রুবেল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান দুর্ঘটনা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন